বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আজ ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি অনেকদিন যাবত নানবিধ জটিল রোগে ভুগছিলেন।
উনার জানাযার নামাজ আগামীকাল মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সংসদ ভবনের পার্শ্বে অবস্থিত উনার স্বামী সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের শোক এবং আগামীকাল এক দিনের সাধারণ ছুটি ঘোষনা করেছে।
স্টাফ রিপোর্টার 










