জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন না, তবে দলকে বিজয়ী করতে নির্বাচন পরিচালনায় নেতৃত্ব দেবেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রাখতে তিনি এনসিপিতে যোগ দিয়েছেন।
স্টাফ রিপোর্টার 










