অ্যাশেজে টানা তিন টেস্টে হেরে সিরিজ হারানোর পর মাঠের বাইরের বিতর্কের মুখোমুখি ইংল্যান্ড দল। সিরিজের মাঝপথে বিরতির সময় ক্রিকেটারদের বিরুদ্ধে ‘অত্যধিক মদ্যপান’ করার অভিযোগ উঠেছে, যা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি।
বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমের দাবি, দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝখানে নুসা ও এর আগে ব্রিসবেনে অবস্থানকালে দলের কয়েকজন ক্রিকেটার দীর্ঘ সময় ধরে মদ্যপানে যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিও বিতর্কে ঘি ঢালে।
রব কি বলেন, “টানা ছয় দিন ধরে মদ্যপানের খবর সত্যি হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তবে তিনি মানসিক চাপ থেকে মুক্তি পেতে খেলোয়াড়দের বিরতির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
মাঠের ব্যর্থতার পাশাপাশি শৃঙ্খলার এই বিতর্কে সিরিজের মাঝপথেই চাপে পড়েছে স্টোকসের দল।
স্টাফ রিপোর্টার 









