০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

বড়দিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে খ্রিস্টান নেতারা দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর নেতৃত্বে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা সবাইকে বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং এবারের নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে।

তিনি আসন্ন নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে প্রধান উপদেষ্টা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কেক কাটেন।

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

বড়দিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ০৫:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫