০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাবা টেস্ট জিতে অস্ট্রেলিয়া এসেজ সিরিজে ২-০তে এগিয়ে গেছে!

ব্রিজবেনের গ্যাবায় এসেজ সিরিজের দ্বিতীয় টেস্টে সফররত ইংল্যান্ড চতুর্থ দিনে সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২৪১ রান করতে সমর্থ হয়। যার দরুন অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় মাত্র ৬৫ রানে। ইংল্যান্ডের পক্ষে ৫০ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন ব্যান স্টোকস, দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন জ্যাক ক্রলি। অস্ট্রেলিয়ান বোলার মাইকেল নেজের ৫টি, স্টার্ক ও বোলান্ড ২টি করে এবং ব্রেন্ডেন ডগেট ১টি উইকেট লাভ করেন।

অস্ট্রেলিয়া ২য় ইনিংসে খেলতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক স্টিভেন স্মিথ ২৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইংল্যান্ডের গাস এটকিনসন দুইটি উইকেট নেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন

সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড – ৩৩৪/১০ এবং ২৪১/১০
অস্ট্রেলিয়া – ৫১১/১০ এবং ৬৯/২ (টার্গেট – ৬৫)

ছবিঃ ইএসপিএনক্রিকইনফো

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

গ্যাবা টেস্ট জিতে অস্ট্রেলিয়া এসেজ সিরিজে ২-০তে এগিয়ে গেছে!

আপডেট সময় : ০৬:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫