০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড সেঞ্চুরিতে হাবিবুর এখন ৫০ লাখ টাকার খেলোয়াড়

৩৫ বলে রেকর্ড গড়া সেঞ্চুরি করে আলো কাড়ার পর বিপিএল নিলামে বড় চমক দেখালেন বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার হাবিবুর রহমান। এবার ‘ডি’ ক্যাটাগরি থেকে তাঁর ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা, কিন্তু নোয়াখালী এক্সপ্রেস তাঁকে দলে নিয়েছে ৫০ লাখ টাকায়।

হাবিবুরকে ঘিরে আগেই ভালো দামের পূর্বাভাস ছিল। কারণ গত কয়েকটি টি–টোয়েন্টি টুর্নামেন্টে তিনি ধারাবাহিকভাবে অসাধারণ পারফর্ম করে আসছেন। রাইজিং স্টারস এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হাবিবুর হংকং চায়নার বিপক্ষে করেন মাত্র ৩৫ বলে সেঞ্চুরি—যা বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

টুর্নামেন্টে ৫ ম্যাচে তাঁর রান ২২৮, গড় ৫৭, স্ট্রাইকরেট ১৮২.৪০ এবং ছক্কা ২১টি—যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে এনসিএল টি–টোয়েন্টি লিগেও তিনি ৭ ম্যাচে ২১৮ রান করে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ২০২৪ সালেও টি–টোয়েন্টিতে ব্যাট হাতে সমান ধারাবাহিক ছিলেন।

তবে বিপিএলে এখনো নিজের সেরা ছন্দ খুঁজে পাননি হাবিবুর—১৪ ম্যাচে তাঁর রান মাত্র ১২৮। এবার ৫০ লাখ টাকার বিনিময়ে নোয়াখালীর বড় আস্থার জবাব দিতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
তরুণ ওপেনারের সেঞ্চুরির আত্মবিশ্বাস এবার বিপিএলে তাঁকে নতুনভাবে উজ্জ্বল করতে পারে—এমনটাই আশা

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

রেকর্ড সেঞ্চুরিতে হাবিবুর এখন ৫০ লাখ টাকার খেলোয়াড়

আপডেট সময় : ০১:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫