মামলার নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বরে মধ্য ইসলামনগর এলাকায় আসামী তাঁর ভাড়া বাসায় বিস্কুট দেওয়ায় কথা বলে সাত বছরের ওই শিশুকে ধর্ষণ করেন। ওই সময় শিশুটির মা বাসায় উপস্থিত ছিলেন না। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামী পালিয়ে যান। পরে ভুক্তভোগীর পিতা কামরাঙ্গীরচর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলার তদন্ত শেষে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন নাজিম মিয়ার বিরুদ্ধে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে অভিযোগ গঠন শেষে বিচার শুরু হয়। এ মামলায় আদালত ১৪ জনের সাক্ষির সাক্ষ্য গ্রহণ করা হয়।
স্টাফ রিপোর্টার 










