বাংলাদেশ ব্যাংক আর সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়াফাটা নোট বদল, সরকারি চালান জমা ও ভাঙতি প্রদান—এই পাঁচটি সেবা কাউন্টারে দেবে না। নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগ আধুনিকায়নের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখায় এসব সেবা বন্ধ করা হয়েছে। এখন থেকে গ্রাহকদের এই সেবাগুলো বাণিজ্যিক ব্যাংকের যেকোনো শাখা থেকেই নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর অফিসে নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বুধবার ছিল এসব সেবা পাওয়ার শেষ দিন।
স্টাফ রিপোর্টার 










