মিরপুরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ১ম ইনিংসে ৪৭৬ রান করেছে। শত তম টেস্টে খেলতে নেমে মুশফিক সেঞ্চুরি করেন (১০৬), উইকেটরক্ষক লিটনও সেঞ্চুরি করেন (১২৮)। আয়ারল্যান্ডের এন্ডি ম্যাক ব্রায়ান ৬টি, হাম্ফ্রে ও হোয়ে২টি করে উইকেট লাভ করেন।
ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড হোঁচট খায়। দিনের খেলা শেষে তারা ৫ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান করতে সমর্থ হয়! বাংলাদেশের পক্ষে মুরাদ ২টি এবং খালিদ, তাইজুল ও মিরাজ ১টি করে উইকেট লাভ করেন।
নিজের শততম টেস্টে খেলার জন্য মুশফিকুর রহিমকে ২০ বছরের বেশি সময় মাঠে কাটাতে হয়েছে। শুধু সচিন টেন্ডুলকার ও ইমরান খান তার চেয়ে বেশি সময় ধরে খেলেছেন।
স্টাফ রিপোর্টার 










