২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই পর্বের ফিরতি ম্যাচে আজ বাংলাদেশ নিজেদের মাঠে ভারতকে ১-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধের ১১ মিনিটে শেখ মোরছালিনের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। ভারত পরে আর ম্যাচে ফরতে পারেনি। আগের ম্যাচে ভারতের বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশ ড্র করেছিলো।
বাংলাদেশ ২০০৩ সালে শেষ বার সাফে ভারতকে হারিয়েছিলো। আজকের খেলা নিয়ে এ পর্যন্ত দুই দল ৩১টির বেশি মুখোমুখি হয়েছে, বাংলাদেশের জয় তিনটি।
স্টাফ রিপোর্টার 










