গত বছরের জুলাই-আগস্ট মাসের সংগঠিত সরকারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকাভুক্ত ‘জুলাই যোদ্ধা গেজেট’ এর মধ্য থেকে রংপুর বিভাগের ৫৩ জনের নাম বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এ গেজেট প্রকাশ করে অবিলম্বে আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে।
তালিকায় এমন ব্যক্তির নাম রয়েছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেননি এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় ‘জুলাই যোদ্ধা বা শহীদ তালিকায়’ বিতর্ক চলার পর পুনঃযাচাই করা হয়। সরকারের পক্ষ থেকে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে।
তালিকাভুক্ত নিহতদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া বিনামূল্যে ফ্ল্যাট প্রদানের প্রকল্পও রয়েছে। আহতদের জন্য ক্যাটাগরি অনুযায়ী মাসিক ১০ থেকে ২০ হাজার টাকা ভাতা এবং অঙ্গহানি হলে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। চিকিৎসা সহায়তা, সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং পুনর্বাসন সুবিধাও দেওয়া হবে।
স্টাফ রিপোর্টার 










