বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর শুরু হলো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। মুম্বাইয়ে রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠে গড়ায় সাড়ে পাঁচটায়।
আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ওভার কমানো হয়নি, প্রয়োজনে সোমবার রিজার্ভ ডে রাখা আছে। এবারই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে নতুন চ্যাম্পিয়ন দেখা যাবে।
সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো ভারত ও ইংল্যান্ডকে হারানো দক্ষিণ আফ্রিকা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
স্টাফ রিপোর্টার 









