বাইট ডেস্ক;

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরা বাংলাদেশের কাছে অনেক কিছু বিক্রি করতে চায়, কিন্তু বাংলাদেশ তার জনগনের প্রযোজন না হলে কিছু কেনে না, তাই কিছু দেশ অসন্তুষ্ট হয়ে নানা অভিযোগ তুলে। মঙ্গলবার রাতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকগণের সাথে সিলেটের বাসায় মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।এর আগে প্রতিনিধি দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুই উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে নগরীর একটি হোটেলে মতবিনিময় করেন।
বাইট/দ্বিপাল/সুনাম-২৩ইং
স্টাফ রিপোর্টার 








